ঢাকাই চলচ্চিত্র
পর্দায় ফিরেও হারানো জনপ্রিয়তা ফিরে পাননি যেসব তারকা
একসময় তাঁদের নামেই সিনেমা হলে দর্শকের ভিড় জমত, টেলিভিশনের পর্দায় তাঁদের অভিনয় দেখতে অপেক্ষায় থাকতেন দর্শকেরা। কিন্তু সময়ের পরিবর্তন, ব্যক্তিগত জীবন, দীর্ঘ বিরতি কিংবা কাজের ধারাবাহিকতা হারানোর কারণে অনেক তারকাই আগের জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। ঢাকাই সিনেমার রোজিনা, শাবনূর, পপি ও পূর্ণিমা থেকে শুরু করে টেলিভিশন নাটকের অপি করিম, রিচি সোলায়মান, ঈশিতা, সুমাইয়া শিমু, সারিকা ও শখ—বিভিন্ন সময়ে পর্দায় ফিরলেও তাঁদের সবার ক্যারিয়ার আগের অবস্থানে ফেরেনি।